News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ভগবান বুদ্ধের চিন্তাধারা বসুন্ধরাকে আরও শান্তিপূর্ণ ও সুরেলা করে তুলতে পারে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ভগবান বুদ্ধের চিন্তাধারা বসুন্ধরাকে আরও শান্তিপূর্ণ ও সুরেলা করে তুলতে পারে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভগবান বুদ্ধের চিন্তাধারা আমাদের বসুন্ধরাকে আরও শান্তিপূর্ণ, সুরেলা এবং টেকসই করে তুলতে পারে। ভারতের পাশাপাশি সমগ্র বিশ্বে সোমবার যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিয়ে হয়েছে ভগবান গৌতম বুদ্ধের জন্মদিন বুদ্ধপূর্ণিমা। নেপালের লুম্বিনীতে ৫৬৩ খ্রীষ্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ তথা সিদ্ধার্থের জন্ম। হিন্দুধর্ম মতে বুদ্ধদেবকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। তাঁর জন্মের দিনটি বৈশাখী বুদ্ধপূর্ণিমা বা ভেসক বলেও পরিচিত।

বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন জানিয়েছেন, “বুদ্ধ পূর্ণিমায় আমরা ভগবান বুদ্ধের নীতিগুলি স্মরণ করছি এবং সেগুলি পূরণ করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। ভগবান বুদ্ধের চিন্তাধারা আমাদের বসুন্ধরাকে আরও শান্তিপূর্ণ, সুরেলা এবং টেকসই করে তুলতে পারে।” বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে এদিন মধ্যপ্রদেশের জব্বলপুরে নর্মদা নদীতে বহু মানুষ পুণ্যস্নান করেছেন।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top