News Flash

  • Home
  • প্রধান খবর
  • Fire : দিল্লিতে কারখানায় আবার আগুন, ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন
Image

Fire : দিল্লিতে কারখানায় আবার আগুন, ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : দিল্লিতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এ বার নারেলা এলাকার একটি কারখানায় আগুন লাগল। ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন পৌঁছায়। দমকল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৯টা ১০ মিনিট নাগাদ আগুন লেগেছে ওই কারখানায়। ঘটনাস্থলে রয়েছে দমকলের ২৫টি ইঞ্জিন। তবে ওই কারখানায় কেউ আটকে নেই বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির মুণ্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি অফিসবাড়িতে আগুন লাগে। ওই ঘটনায় ২৭ জন মারা গিয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৪০ জন। ওই তেতলা বাড়িটিতে মূলত বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। দোতলায় রয়েছে সিসিটিভি ক্যামেরা ও রাউটার নির্মাতা একটি সংস্থার অফিস। সেখান থেকেই আগুন লেগেছিল।

Releated Posts

অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে জনকল্যাণই ডাবল-ইঞ্জিন সরকারের লক্ষ্য: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): রাজ্যের অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করাই নতুন ‘ডাবল-ইঞ্জিন’ সরকারের একমাত্র লক্ষ্য বলে বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 27, 2026

ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় নিশ্চয়তা ও সংস্কারের কথা তুলে ধরলেন নির্মলা সীতারামন

টরন্টো, ২৭ আগস্ট (আইএএনএস): ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় অধিক নিশ্চয়তা এবং চলমান সংস্কারের কথা তুলে ধরে কানাডার…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা, বিহারে গণ্ডক নদীর জলস্তর নজরে

পটনা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার জেরে উদ্বেগ বেড়েছে বিহারে। দুই অঞ্চলের মধ্যে সংযুক্ত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে বন্যা: দিল্লিতে কন্ট্রোল রুম খুলল অন্ধ্রপ্রদেশ সরকার

অমরাবতী, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে আকস্মিক বন্যা পরিস্থিতির পর সতর্ক অন্ধ্রপ্রদেশ সরকার। নেপালের বন্যা ও ভূমিধসে রাজ্যের কোনও…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top