News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে রক্তদান শিবির আরক্ষা দপ্তরের উদ্যোগে
Image

ধর্মনগরে রক্তদান শিবির আরক্ষা দপ্তরের উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে৷ ফলে জরুরী চিকিৎসা পরিষেবার দেখতো হওয়ার আশঙ্কা রয়েছে৷ ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে আরক্ষা দফতরের কর্মীরা৷ ধর্মনগরের আরক্ষা দফতরের উদ্যোগে এক দিবসীয় স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে, অতিরিক্ত পুলিশ সুপার জেরেমি ডারলঙ, এসডিপিও সৌম্য দেববর্মা, তাছাড়া ধর্মনগরের ও বাগবাসা থানার ওসিরা৷ উত্তর জেলার সমস্ত পুরুষ ও মহিলা পুলিশদের রক্তচাপ, সুগার সহ বিভিন্ন শারীরবৃত্তীয় উপসর্গগুলি পরিমাপ করা হয়৷ টিএসআর বাহিনী জওয়ানরাও এই শিবিরে যোগদান করে  এবং রক্ত দান করে৷ তাছাড়া পুলিশ সুপার ধর্মনগর থানার ভেতরে একটি ক্যান্টিনের শুভ উদ্বোধন করেন৷ চিকিৎসকদের মধ্যেই উপস্থিত ছিলেন ধর্মনগরের মেডিকেল সুপারেন্টেন্ড ডঃ দীপক হালদার, সিনিয়র ডক্টর নিত্য হরি ভৌমিক এবং পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে নিজে ই৷ এই শিবির থেকে ২৫ ইউনিট রক্ত শুক্রবার সংগৃহীত হয়৷ উল্লেখ্য ধর্মনগর ব্লাড ব্যাংকে রক্তের একটা হাহাকার চলছে বর্তমানে৷ তাই এই রক্ত উপকারে আসবে বলে চিকিৎসকরা অভিনয় করেছেন৷ আগামী দিনের এ ধরনের রক্তদান শিবির সংগঠিত করার জন্য বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনের সামাজিক সংগঠনের সহ সকল জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top