News Flash

  • Home
  • প্রধান খবর
  • Punjab Police : মোহালি বিস্ফোরণ মামলার মূল ষড়যন্ত্রকারী হিসাবে লক্ষবীর সিং লান্ডাকে চিহ্নিত করল পঞ্জাব পুলিশ
Image

Punjab Police : মোহালি বিস্ফোরণ মামলার মূল ষড়যন্ত্রকারী হিসাবে লক্ষবীর সিং লান্ডাকে চিহ্নিত করল পঞ্জাব পুলিশ

চণ্ডীগড়, ১৩ মে (হি.স.) : মোহালি বিস্ফোরণ মামলার মূল ষড়যন্ত্রকারী হিসাবে লক্ষবীর সিং লান্ডার নাম ঘোষণা করল পঞ্জাব পুলিশ। শুক্রবার পঞ্জাবের পুলিশের মহাপরিচালক ভি কে ভাওরা এক সাংবাদিক সম্মেলনে বলেন, “মূল ষড়যন্ত্রকারী হলেন লক্ষবীর সিং লান্ডা। তিনি পঞ্জাবের তরন তারান জেলার বাসিন্দা। তিনি একজন গ্যাংস্টার এবং ২০১৭ সালে কানাডায় পালিয়ে ছিল। বাব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রধান ওয়াধাওয়া সিংয়ের ঘনিষ্ঠ হরিন্দর সিং রিন্দা, যারা আইএসআই-এর একটি অংশ এবং পাকিস্তান থেকে কাজ করে।”

লান্ডার অন্যতম প্রধান সহযোগী হলেন নিশান সিং। তিনিও তারন তারানের বাসিন্দা এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে। পঞ্জাব পুলিশ জানিয়েছে, নিশান সিং আরও দুই অভিযুক্তকে তার বাড়িতে এবং তার পরিচিতদের দুটি বাড়িতে আশ্রয় দিয়েছিল।
প্রসঙ্গত, গত ৯ মে সন্ধ্যায় মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দফতরে একটি রকেট-চালিত গ্রেনেড (আরপিজি) ছোঁড়া হয়েছিল এবং একটি বিস্ফোরণ ঘটায়। যদিও এই ঘটনায় আরও তদন্ত চলছে।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top