News Flash

  • Home
  • প্রধান খবর
  • JP Nadda : হিমাচল প্রদেশে রোড শো-তে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা
Image

JP Nadda : হিমাচল প্রদেশে রোড শো-তে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা

ধর্মশালা, ১৩ মে (হি.স.) : শুক্রবার নির্বাচনমুখী হিমাচল প্রদেশে একটি রোড শো করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এদিন ধর্মশালা বিমানবন্দর থেকে একটি রোডশোর সময় মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে ছিলেন। বিমানবন্দরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে তাঁকে ফুলের পাপড়ি দিয়ে স্বাগত জানান।

জানা গিয়েছে, এই সফরে তিনি বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেবেন। এক মাসের মধ্যে হিমাচল প্রদেশে নড্ডার তৃতীয় সফর। নড্ডা কুল্লুতে একটি রোড শো করবেন এবং সেখানে ধলপুর ময়দানে একটি জনসভায় ভাষণ দেবেন। শনিবার তিনি ধর্মশালায় যুব শাখার সঙ্গেও মতবিনিময় করবেন।
উল্লেখ্য, এ বছরের শেষে হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তবে সম্প্রতি বিধানসভার প্রধান ফটক ও দেয়ালে ‘খালিস্তান’ পতাকা বাঁধা নিয়ে সরগরম ছিল হিমাচল। এই ঘটনায় আগেই একজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে পঞ্জাবে জয়ের পর এবার আপ হিমাচল প্রদেশের দিকে নজর রাখছে। তবে শুক্রবার আম আদমি পার্টির রাজ্য শাখার সভাপতি অনুপ কেশরি, সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ঠাকুর এবং উনা জেলা প্রধান ইকবাল সিং ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার পরে আপ একটি বড় ধাক্কা খেয়েছে।

Releated Posts

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top