News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court: পিছোচ্ছে না নিট পিজি পরীক্ষা, শীর্ষ আদালত জানাল প্রভাবিত হতে পারে স্বাস্থ্য পরিষেবা
Image

Supreme Court: পিছোচ্ছে না নিট পিজি পরীক্ষা, শীর্ষ আদালত জানাল প্রভাবিত হতে পারে স্বাস্থ্য পরিষেবা

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): পিছোচ্ছে না সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা (নিট স্নাতকোত্তর ২০২২)। পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে যে আবেদন দাখিল করা হয়েছিল, তা শুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, ‘নিট পিজি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন গ্রহণ করা যাবে না। কারণ এই আবেদন গ্রহণ করলে স্বাস্থ্য পরিষেবা, রোগীদের পরিষেবা প্রদান এবং যে চিকিৎসকরা ইতিমধ্যে নথিভুক্ত করেছেন, তাঁরা ব্যাপকভাবে প্রভাবিত হবেন। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, রোগীদের যত্নই সর্বোচ্চ অগ্রাধিকার।

চলতি বছর ১৫,০০০ জন পড়ুয়া নিট (স্নাতকোত্তর) পরীক্ষা দেবেন। সেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে যান পড়ুয়ারা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও স্মারকলিপি জমা দিয়ে এই পরীক্ষা অন্তত আট থেকে ১০ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়াকেও পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে চিঠি লেখে আইএমএ। এই পরিস্থিতির মধ্যে শুক্রবার নিট পিজি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Releated Posts

অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে জনকল্যাণই ডাবল-ইঞ্জিন সরকারের লক্ষ্য: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): রাজ্যের অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করাই নতুন ‘ডাবল-ইঞ্জিন’ সরকারের একমাত্র লক্ষ্য বলে বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 27, 2026

ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় নিশ্চয়তা ও সংস্কারের কথা তুলে ধরলেন নির্মলা সীতারামন

টরন্টো, ২৭ আগস্ট (আইএএনএস): ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় অধিক নিশ্চয়তা এবং চলমান সংস্কারের কথা তুলে ধরে কানাডার…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা, বিহারে গণ্ডক নদীর জলস্তর নজরে

পটনা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার জেরে উদ্বেগ বেড়েছে বিহারে। দুই অঞ্চলের মধ্যে সংযুক্ত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে বন্যা: দিল্লিতে কন্ট্রোল রুম খুলল অন্ধ্রপ্রদেশ সরকার

অমরাবতী, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে আকস্মিক বন্যা পরিস্থিতির পর সতর্ক অন্ধ্রপ্রদেশ সরকার। নেপালের বন্যা ও ভূমিধসে রাজ্যের কোনও…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top