News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sanjay Raut: জম্মু-কাশ্মীরে অস্থিরতার অবসান ঘটাতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রকে : সঞ্জয় রাউত
Image

Sanjay Raut: জম্মু-কাশ্মীরে অস্থিরতার অবসান ঘটাতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রকে : সঞ্জয় রাউত

মুম্বই, ১৩ মে (হি.স.): জম্মু-কাশ্মীরে অস্থিরতার অবসান ঘটাতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। জঙ্গি হামলায় কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের মৃত্যুর প্রেক্ষিতে এমনই অভিমত পোষণ করেছেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরও যদি কাশ্মীরি পণ্ডিতরা ফিরে না আসেন এবং কাশ্মীরে বসবাসকারীরা নিজেদের নিরাপদ না মনে করেন, তাহলে জম্মু-কাশ্মীরে অস্থিরতার অবসান ঘটাতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রকে।”

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের বদগাম জেলার চাদোরা গ্রামে তহশিলদারের অফিস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুলি লেগে রাহুল ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়, তিনি তহশিলদার অফিসের কর্মী ছিলেন। এ প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, “বিগত ৭ বছরে কতজন কাশ্মীরি পণ্ডিত কাশ্মীরে ফিরে এসেছেন তা জানি না। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে গুরুত্ব সহকারে ভাবতে হবে। পাকিস্তানের দিকে আঙুল না তুলে, কাশ্মীরি পণ্ডিতদের জন্য কী করা যায় তা ভাবনাচিন্তা করা উচিত।”

জঙ্গি হামলায় কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের মৃত্যুর পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন কাশ্মীরে বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতরা। শুক্রবার সকালে বদগাম জেলার শেখপোরা এলাকায় বিক্ষোভ দেখান কাশ্মীরি পণ্ডিতরা। একজন জানিয়েছেন, “প্রশাসনের উচিত আমাদের নিরাপত্তা দেওয়া। অন্যথায় আমরা নিজ নিজ পদ থেকে গণ পদত্যাগ করব।”

Releated Posts

অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে জনকল্যাণই ডাবল-ইঞ্জিন সরকারের লক্ষ্য: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): রাজ্যের অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করাই নতুন ‘ডাবল-ইঞ্জিন’ সরকারের একমাত্র লক্ষ্য বলে বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 27, 2026

ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় নিশ্চয়তা ও সংস্কারের কথা তুলে ধরলেন নির্মলা সীতারামন

টরন্টো, ২৭ আগস্ট (আইএএনএস): ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় অধিক নিশ্চয়তা এবং চলমান সংস্কারের কথা তুলে ধরে কানাডার…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা, বিহারে গণ্ডক নদীর জলস্তর নজরে

পটনা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার জেরে উদ্বেগ বেড়েছে বিহারে। দুই অঞ্চলের মধ্যে সংযুক্ত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে বন্যা: দিল্লিতে কন্ট্রোল রুম খুলল অন্ধ্রপ্রদেশ সরকার

অমরাবতী, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে আকস্মিক বন্যা পরিস্থিতির পর সতর্ক অন্ধ্রপ্রদেশ সরকার। নেপালের বন্যা ও ভূমিধসে রাজ্যের কোনও…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top