News Flash

  • Home
  • বিদেশ
  • Protest : জনরোষ থেকে বাঁচতে দেশের নৌসেনা ছাউনিতে সপরিবারে আশ্রয় নিলেন মাহিন্দা রাজাপক্ষে
Image

Protest : জনরোষ থেকে বাঁচতে দেশের নৌসেনা ছাউনিতে সপরিবারে আশ্রয় নিলেন মাহিন্দা রাজাপক্ষে

কলম্বো, ১০ মে (হি. স.) : শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। জোরদার হচ্ছে প্রতিবাদ-বিক্ষোভ। বিক্ষোভকারীদের রোষ থেকে বাঁচতে মঙ্গলবার সকালে বাসভবন ছেড়ে ত্রিঙ্কামালিতে নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে।

সোমবার সরকারপক্ষ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয় দুশোরও বেশি মানুষ। প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপক্ষের ইস্তফা দেওয়ার পর বিক্ষোভের মাত্রা আরও বাড়ে। সেদেশে গণরোষের মুখে পড়ে মৃত্যু হয়েছে শাসকদলের এক এমপির। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার শ্রীলঙ্কায় জারি হয়েছে সেনা শাসন। রাজাপাক্ষের বাসভবন লক্ষ্য করে অন্তত ১০টি পেট্রোলবোমা ছুড়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শ্রীলঙ্কায় জারি হয়েছে সেনা শাসন। প্রাণ বাঁচাতে এদিন সকালে বাসভবন ছেড়ে পরিবার নিয়ে ত্রিঙ্কামালিতে নৌসেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top