News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : অধ্যাপককে পেটালেন পরীক্ষা নিয়ামক, থানায় মামলা
Image

Attack : অধ্যাপককে পেটালেন পরীক্ষা নিয়ামক, থানায় মামলা

আগরতলা, ১০ মে : অধ্যাপককে পেটালেন পরীক্ষা নিয়ামক।  ওই ঘটনায় সম্পূর্ন শিক্ষা প্রতিষ্ঠানে থমথমে ভাব বিরাজ করছে। কুমারীটিলাস্থিত ফার্মাসিস্ট ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক অরিন্দম দাসকে পরীক্ষা চলাকালীন সময়ে প্রকাশ্যে মাটিতে ফেলে প্রচণ্ডভাবে মারধর করেন পরীক্ষা নিয়ামক অভিজিৎ দাস। এমনই অভিযোগ উঠেছে। মারধরে সহকারি অধ্যাপক অনেকটাই শরীরে ভীষণ আঘাত পেয়েছেন। শরীরে  আঘাতের দাগ স্পষ্ট।

অধ্যাপক অরিন্দম দাস জানান, পরীক্ষা শুরু হওয়ার সময় পেরিয়ে গেলেও প্রশ্নপত্র না পাওয়াতে পরীক্ষা নিয়ামক অভিজিৎ দাসের কাছে প্রশ্নপত্র চাইলে খুবই খারাপভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। ঠিক তার পরেই তাঁকে মাটিতে ফেলে মারধর করতে থাকেন, অরিন্দম বাবু অভিযোগ করেন। ঘটনাটি তিনি জিবি ফাঁড়ির পুলিশকে জানিয়েছেন। তিনি জানান, ইতিপূর্বেও একজন এসোসিয়েট প্রফেসারকেও মারধর করেছিলেন পরীক্ষা নিয়ামক অভিজিৎ দাস। এছাড়াও ছাত্রছাত্রীদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন ওই শিক্ষক, এমনই দাবি করেন তিনি।

Releated Posts

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর

বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top