News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : রাতের অন্ধকারে আগরতলায় এক বাড়িতে দুষ্কৃতিকারীদের বোমা নিক্ষেপ, আতঙ্ক
Image

Attack : রাতের অন্ধকারে আগরতলায় এক বাড়িতে দুষ্কৃতিকারীদের বোমা নিক্ষেপ, আতঙ্ক

আগরতলা, ১০ মে : রাজধানী আগরতলা শহর সংলগ্ন বড়জলা মহান মার্কেট এলাকায় অপূর্ব দাসের বাড়িতে সোমবার গভীর রাতে দুস্কৃতিকারীরা পরপর চারটি বোমা নিক্ষেপ করেছে। ঘটনা রাত আনুমানিক ২ টা নাগাদ। বোমা নিক্ষেপের কারণে তীব্র আওয়াজে এলাকার জনগণের ঘুম ভেঙ্গে যায়। অপূর্ব দাসের পরিবারের লোকজন ঘুম থেকে জেগে উঠে ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি।

ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে তিনি জানিয়েছেন, ইতিপূর্বেও তাদের বাড়িতে এ-ধরনের বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই সময় তাদের বাড়িতে সিসি ক্যামেরা ছিল না। বোমা নিক্ষেপের ঘটনার পর তাদের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। গতকাল গভীর রাতে বোমা নিক্ষেপের ঘটনা সিসি ক্যামেরায় বন্দি হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখবে পুলিশ বলে জানান বাড়ির মালিক অপূর্ব দাস। তবে অভিযুক্তদের নামধাম জানাতে অস্বীকার করেছেন তিনি।

গভীর রাতে বোমার বিকট আওয়াজে এলাকার মানুষ জনের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। বোমা নিক্ষেপের ঘটনার পরপরই অপূর্ব দাসের পরিবারের তরফ থেকে বিষয়টি ফোনে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাতেই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই।

পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে পরিকল্পিতভাবেই এ ধরনের ঘটনা সংঘটিত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। শহরতলীর বড়জলা এলাকায় দুষ্কৃতিকারীদের এধরনের হিংসাত্মক কার্যকলাপের কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ জন। এলাকায় রাত্রিকালীন পুলিশী টহল বাড়ানোর জন্য দাবি উঠেছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top