News Flash

  • Home
  • বিদেশ
  • দক্ষিণ কোরিয়ার নয়া প্রেসিডেন্ট ইউন সুক ইওল, পিয়ংইয়ং-কে আলোচনার বার্তা
Image

দক্ষিণ কোরিয়ার নয়া প্রেসিডেন্ট ইউন সুক ইওল, পিয়ংইয়ং-কে আলোচনার বার্তা

সিওল, ১০ মে (হি.স.): দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন রক্ষণশীল ইউন সুক ইওল, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন তিনি। সাম্প্রতিককালে দক্ষিণ কোরিয়ার অন্যান্য রাষ্ট্রপতিদের তুলনায় বেশি কঠিন বৈদেশিক নীতি এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের সম্মুখিন হবেন তিনি। দক্ষিণ কোরিয়ার ৫৫৫,০০০ সদস্যের সামরিক বাহিনীর কমান্ড গ্রহণ করে তিনি।

সিওলে পার্লামেন্টের সামনে একটি অনুষ্ঠানে শপথ নেওয়ার পরে ইউন বলেন, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি দক্ষিণ কোরিয়ার জন্য সমস্যার হলেও উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণের কথা ভাবলে তিনি একটি অর্থনৈতিক পরিকল্পনা প্রদান করতে প্রস্তুত। যদিও উত্তর কোরিয়ার বিষয়ে একটি কঠোর লাইন নেওয়ার ইঙ্গিত দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল উত্তর কোরিয়াকে “সম্পূর্ণ নিরস্ত্রীকরণ” করার আহ্বান জানিয়ে বলেছেন, পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচি বিশ্ব নিরাপত্তার জন্য ঝুঁকি। যদি পিয়ংইয়ং “সত্যিকারভাবে” পরমাণু নিরস্ত্রীকরণ করে, সেক্ষেত্রে উত্তর কোরিয়াকে আর্থিকভাবে সাহায্য করতে প্রস্তুত তিনি।

প্রসিকিউটর হিসেবে ২৬ বছরের কেরিয়ারের পরে রাজনীতিতে প্রবেশের এক বছরেরও কম সময়ের মধ্যে প্রধান রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির হয়ে নির্বাচনে জয়লাভ করেন তিনি। ইয়ুন দায়িত্ব নেওয়ার পরেই দু’টি বড় সমস্যার মুখোমুখি হবেন। প্রথমত উত্তর কোরিয়ার নতুন অস্ত্র পরীক্ষা এবং দ্বিতীয়ত দুই বছরের কোভিড -১৯-এর ফলে দুর্বল অর্থনীতি।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top