News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura Police : ধৃত চোরের স্বীকারোক্তিতে মিল চুরি যাওয়া মালপত্র
Image

Tripura Police : ধৃত চোরের স্বীকারোক্তিতে মিল চুরি যাওয়া মালপত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ খোয়াইয়ের অফিস টিলায় আটক চোরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ পাঁচটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ আটক চোরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ৷ জানা যায় অফিস টিলা এলাকার একটি মুদি দোকানে চুরি করার সময় তাকে আটক করা হয়েছিল৷ তার বিরুদ্ধে পুলিশ সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেছে৷ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ চোর চক্রের হদিশ পেয়েছে৷ গোটা চক্রকে জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ পুলিশ আশা ব্যক্ত করেছে তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে হয়তো তারা জালে তুলতে সক্ষম হবেন৷

উল্লেখ্য খোয়াই শহর শহরতলী এবং আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা গুলিতে গত কয়েক মাস ধরে ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কগ্রস্ত৷ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ তুলেছেন এলাকাবাসী৷ এলাকায় পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top