News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয়
Image

Arrested : বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার ডিএম কলোনিতে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে এনে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ অপর এক অভিযুক্ত মামলা থেকে রেহাই পাওয়ার জন্য নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল৷ তাতে সে গুরুতর ভাবে আহত হয়৷ বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনায় জড়িত অপর ছয়জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে৷ তাদেরকে খোয়াই জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে৷

আদালত তাদের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷ পুলিশ রিমান্ডে এনে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটনের জন্য তৎপরতা চালাবে বলে এক কর্তব্যরত পুলিশ অফিসার জানিয়েছেন৷ এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ জানায়৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top