News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Ranoj Pegu : ১১ মে থেকে ১ জুন, তিন দফায় গুণোৎসব, উপকৃত হবে ৪২,৫০,২২৪ জন শিক্ষাৰ্থী : মন্ত্রী ডা. পেগু
Image

Ranoj Pegu : ১১ মে থেকে ১ জুন, তিন দফায় গুণোৎসব, উপকৃত হবে ৪২,৫০,২২৪ জন শিক্ষাৰ্থী : মন্ত্রী ডা. পেগু

গুয়াহাটি, ৯ মে (হি.স.) : আগামী ১১ মে, ২৩ মে এবং ১ জুন অনুষ্ঠিত হবে গুণোৎসব-২০২২। তিনদফার গুণোৎসবে অসমের ৪৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২,৫০,২২৪ জন শিক্ষাৰ্থী উপকৃত হবে। বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু।

আজ সোমবার সৰ্বশিক্ষার মিশন অধিকর্তার কাৰ্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আসন্ন গুণোৎসব ২০২২ সম্পর্কে নানা তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, আগামী ১১ মে গুণোৎসব-২০২২-এর শুভারম্ভ করবেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। ১১ মে দফার গুণোৎসব হবে বিশ্বনাথ, বঙাইগাঁও, চড়াইদেও, দরং, ধেমাজি, ডিব্ৰুগড়, গোয়ালপাড়া, করিমগঞ্জ, কারবি আংলং, নগাঁও এবং নলবাড়ি জেলায়।

২৩ মে দ্বিতীয় দফায় বরপেটা, গোলাঘাট, হাইলাকান্দি, হোজাই, কামরূপ, কোকরাঝাড়, মাজুলি, মরিগাঁও, শিবসাগর, তিনসুকিয়া, ওদালগুড়ি, দক্ষিণ শালমারা-মানকাচর জেলায় এবং

১ জুন তৃতীয় দফার গুণোৎসব ২০২২ সম্পন্ন হবে বাকসা, কাছাড়, চিরাং, ধুবড়ি, ডিমা হাসাও, যোরহাট, কামরূপ মহানগর, লখিমপুর, শোণিতপুর, পশ্চিম কারবি আংলং জেলায়।

শিক্ষামন্ত্রী আরও জানান, বিগত শিক্ষাবৰ্ষের ওপর অনুষ্ঠেয় গুণোৎসব ২০২২-এ ১৮,৭৫২ জন এক্সটার্নাল অবজার্ভার অংশগ্রহণ করবেন। ৪৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২,৫০,২২৪ জন প্ৰথম থেকে নবম শ্ৰেণির শিক্ষাৰ্থীকে অন্তর্ভুক্ত করা হবে গুণোৎসব ২০২২-এ। তিনি বলেন, রাজ্যের শিক্ষাক্ষেত্রের মান উন্নত করে দেশের প্রথমসারির রাজ্যে উপস্থাপন করার উদ্দেশ্যে অসম সরকার কৰ্তৃক গৃহীত গুণোৎসব-২০২২ শীর্ষক সংকল্প বিশেষ অবদান রাখবে।

এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যে শিক্ষার গুণগত মান উন্নত করতে গত ২০১৭ সাল থেকে অসমে পর্যায়ক্রমে পালিত হচ্ছে গুণোৎসব। স্কুলে ছাত্রছাত্রীরা যে সব জ্ঞান অর্জন করেছে, তার সঠিক মূল্যায়ন করতে গুণোৎসব নামের পদক্ষেপ গ্রহণ করেছিল রাজ্যের তদনীন্তন সর্বানন্দ সনোয়াল নেতৃত্বাধীন বিজেপি সরকার। ওই ধারা বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও বজায় রাখতে প্রচেষ্টা চালিয়েছেন।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top