News Flash

  • Home
  • দিনের খবর
  • Rahul Gandhi : কংগ্রেসই একমাত্র গরিব-মধ্যবিত্তদের কথা ভাবে, গ্যাসের দামবৃদ্ধিতে টুইট রাহুলের
Image

Rahul Gandhi : কংগ্রেসই একমাত্র গরিব-মধ্যবিত্তদের কথা ভাবে, গ্যাসের দামবৃদ্ধিতে টুইট রাহুলের

নয়াদিল্লি, ৮ মে (হি. স.) : শুক্রবার মধ্যরাত থেকে বেড়েছে রান্নার গ্যাসের দাম। গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইটে রীতিমতো পরিসংখ্যান দিয়ে রাহুল দাবি করেছে, কংগ্রেস আমলে হাজার টাকায় দুটি সিলিন্ডার পাওয়া যেত। এখন একটি সিলিন্ডারেই হাজার টাকা লেগে যাচ্ছে।

টুইটে কংগ্রেস সাংসদ লিখেছেন, শুধুমাত্র কংগ্রেস দরিদ্র ও মধ্যবিত্ত ভারতীয় পরিবারের কল্যাণের জন্য চিন্তা করে। এটা আমাদের অর্থনীতির মূল বিষয়। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইটে লিখেছেন, রান্নার গ্যাসের দাম আড়াই গুণ বেড়েছে এবং এটা দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে গিয়েছে।

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোট থাকায় দীর্ঘদিন জ্বালানির দাম বাড়ায়নি কেন্দ্র। ভোটের ফল বেরনোর দু’সপ্তাহের মধ্যেই বাড়ানো হয় পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। পেট্রল-ডিজেলের দাম ১৩৭ দিনে প্রথম বার বেড়েছিল ২২ মার্চ, মঙ্গলবার সকাল থেকে। বর্ধিত দর জানানো হয়েছিল আগের দিন রাতেই। সেই থেকে ক্রমেই বেড়ে চলেছে জ্বালানির দাম। সেদিন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top