News Flash

  • Home
  • দেশ
  • Attack : চুঁচুড়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা মারার ঘটনায় থমথমে এলাকা
Image

Attack : চুঁচুড়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা মারার ঘটনায় থমথমে এলাকা

চুঁচুড়া, ৮ মে (হি. স.) : হুগলি জেলার চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে বিকট শব্দে সেই বোমা বিস্ফোরিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বিস্ফোরণে কারোর আহত হওয়ার কোনও খবর মেলেনি। তবে রবিবারও থমথমে এলাকা।

অভিযোগ, শনিবার রাত ১০ টা নাগাদ চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর পুরনো কাপাসডাঙার বাড়ির পাঁচিল লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতীরা। বিস্ফোরণের প্রচন্ড শব্দ পান তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর ভাই। বোমা বিস্ফোরণের সময় আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। ঘটনার সময় নির্মল চক্রবর্তী দলীয় অফিসে ছিলেন বলে জানা গিয়েছে। সেখান থেকে বাড়ি ফিরে এসে দেখেন বোমা বিস্ফোরণ হয়েছে তাঁর বাড়ির সামনে। ঘটনার খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার আই সি অনুপম চক্রবর্তী। তাঁর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন আরও পুলিশকর্মী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশেপাশের বাড়িগুলির সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

Releated Posts

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধস ও নদীর জলস্তর বৃদ্ধি নিয়ে সতর্কতা আবহাওয়া দফতরের

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।…

ByByNews Desk Jul 7, 2026

ওয়ানাড়ে ভূমিধস, মন্ত্রীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী সতীশনের; তিনজনকে উদ্ধার

তিরুবনন্তপুরম/ওয়ানাড়, ৭ জুলাই (আইএএনএস): কেরলের ওয়ানাড় জেলার আনাক্কামপোয়িল–কাল্লাডি টানেল সড়ক প্রকল্পের ওয়ানাড় প্রান্তে ভূমিধসের ঘটনায় জরুরি বৈঠক করেন…

ByByNews Desk Jul 7, 2026

মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির তাণ্ডব: মৃত ১৩, আহত ১০, পাহাড়ি এলাকায় ‘রেড অ্যালার্ট’

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত দু’দিনের টানা প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় মহারাষ্ট্রজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের স্টেট…

ByByNews Desk Jul 7, 2026

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপ বিতর্ক: চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ, অন্তর্বর্তী প্রধান হিসেবে কৃষ্ণ মোহনের নিয়োগ; সব ধর্মীয় নিদর্শন নিরাপদ বলে ট্রাস্টের দাবি

অযোধ্যা, ৬ জুলাই (আইএএনএস) : অনুদান তছরুপের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে শ্রী রাম…

ByBySandeep Biswas Jul 6, 2026
Scroll to Top