News Flash

  • Home
  • দিনের খবর
  • Punjab Police : এখনই গ্রেফতার নয় বাগ্গাকে, পঞ্জাব পুলিশকে নির্দেশ আদালতের
Image

Punjab Police : এখনই গ্রেফতার নয় বাগ্গাকে, পঞ্জাব পুলিশকে নির্দেশ আদালতের

চণ্ডীগড়, ৮ মে (হি.স.) : পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তিতে দিল্লির বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গা। তাঁকে আপাতত গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল হাইকোর্ট। মোহালি আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে শনিবারই হাইকোর্টে আপিল করেছিলেন বিজেপির এই নেতা। জরুরি ভিত্তিতে মধ্যরাতে শুনানি শুরু হয় বিচারপতি অনুপ চিটকারার বাসভবনে। আগামী ১০ মে পরবর্তী শুনানি পর্যন্ত বাগ্গাকে গ্রেফতার করতে পারবে না পঞ্জাব পুলিশ।

আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আপিল করেন বাগ্গা। তাঁর আইনজীবী অনিল মেহতা বলেন, রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করতে বাগ্গাকে গ্রেফতার করতে চেয়েছিল পঞ্জাব পুলিশ। আদালত জানিয়েছে, আগামী ১০ মে মূল মামলার সঙ্গে বাগ্গার আবেদনেরও শুনানি হবে। ততদিন পর্যন্ত বিজেপি নেতাকে গ্রেফতার করা যাবে না। হাইকোর্টে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাগ্গার বাবা প্রীতপাল সিং বাগ্গা।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top