মুম্বই, ৭ মে (হি.স.): বুকে, ঘাড়ে এবং শরীরের বিভিন্ন অংশের পাশাপাশি স্পন্ডিলাইটিসে ব্যথায় অসুস্থ মহারাষ্ট্রের অমরাবতীর সাংসদ নভনীত রানা। তিনি চিকিৎসাধীন রয়েছেন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। শনিবার সকালে এমআরআই স্ক্যান ও সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করিয়েছেন অমরাবতীর সাংসদ নভনীত রানা। রিপোর্ট আসার পরই জানা যাবে তাঁর শরীর কতটা খারাপ।
গত বুধবার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন নভনীত ও যাঁর স্বামী রবি রানা। কিন্তু, ওই দিন মুম্বইয়ের বাইকুল্লা জেল থেকে বেরোতে পারেননি মহারাষ্ট্রের অমরাবতীর সাংসদ নভনীত রানা। এরপর বৃহস্পতিবার বাইকুল্লা জেল থেকে বেরোন নভনীত। জেল থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই শারীরিক পরীক্ষা করাতে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে যান নভনীত, অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন লীলাবতী হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি।

