News Flash

  • Home
  • প্রধান খবর
  • Congress: চম্পাওয়াতে পুষ্কর ধামিকে টক্কর দেবে কংগ্রেস, প্রার্থী করা হল নির্মলাকে
Image

Congress: চম্পাওয়াতে পুষ্কর ধামিকে টক্কর দেবে কংগ্রেস, প্রার্থী করা হল নির্মলাকে

দেহরাদূন, ৬ মে (হি. স.) : উত্তরাখণ্ডের চম্পাওয়াত বিধানসভা আসনের উপ-নির্বাচনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জোরদার টক্কর দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। ৩১ মে-র উপ-নির্বাচনে চম্পাওয়াত আসনের কংগ্রেস প্রার্থী করা হয়েছে নির্মলা গাহতোরিকে। শুক্রবারই নিৰ্মলার নাম ঘোষণা করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।

চম্পাওয়াত থেকে লড়বেন পুষ্কর সিং ধামি, ৩১ মে উপ-নির্বাচনের ভোটগ্রহণ আসন্ন উপ-নির্বাচনে এই চম্পাওয়াত বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩১ মে, ফল ঘোষণা হবে জুন মাসের ৩ তারিখ। উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে এবার পরাজিত হয়েছেন পুষ্কর সিং ধামি। খাতিমা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ধামি, কিন্তু হেরে যান তিনি। ভোটে হারলেও ধামির ওপরই আস্থা রেখেছে বিজেপি। তাঁকেই মুখ্যমন্ত্রী করা হয়েছে। এবার উপ-নির্বাচনে জিতে আসতে হবে পুষ্কর সিং ধামিকে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top