News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Scheduled Caste Coordinating Committee : তপশিলি জাতি সমন্বয় সমিতির প্রতিষ্ঠা দিবসে অধিকার আদায়ের ডাক
Image

Scheduled Caste Coordinating Committee : তপশিলি জাতি সমন্বয় সমিতির প্রতিষ্ঠা দিবসে অধিকার আদায়ের ডাক

আগরতলা, ৫ মে : বৃহস্পতিবার তপশিলি জাতি সমন্বয় সমিতির ৪১ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। এদিন পার্টির মেলারমাঠস্থিত কার্যালয়ের সামনে দিনটি উদযাপন করা হয়েছে।

সংগঠনের রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুধন দাস বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের মানুষকে একরাশ স্বপ্ন দেখিয়েছিল। প্রতিশ্রুতির কাঁধে প্রতিশ্রুতি বসিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবে রূপায়িত হয়নি, অভিযোগের সুরে বলেন তিনি।তাঁর কথায়, চার বছরে মানুষের গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। শ্রমজীবী অংশের মানুষ তাদের সর্বস্ব খুইয়েছেন। মানুষের কথা বলার অধিকার বিলোপ পেয়েছে। তিনি সুর চড়িয়ে বলেন, সাংবিধানিক আধিকার রক্ষার জন্য বাম সংগঠন  রাস্তায় নামলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। তিনি বলেন, এদিনের প্রতিষ্ঠা দিবস থেকে শপথ নিন, সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে এসে সংবিধান রক্ষা করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। শ্রমিক-কৃষক সহ খেটে খাওয়া প্রত্যেক মানুষকে এগিয়ে এসে বাম সংগঠনের সঙ্গে লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top