News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Murder : জমি নিয়ে বিবাদ, রক্তক্ষয়ী সংঘর্ষে একজনের মৃত্যু, আহত আরও দুই

Murder : জমি নিয়ে বিবাদ, রক্তক্ষয়ী সংঘর্ষে একজনের মৃত্যু, আহত আরও দুই

কমলপুর(ত্রিপুরা), ৫ মে (হি. স.) : জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো দুজন। কমলপুর মহকুমায় ডাববাড়ি যুবেন্দ্র পাড়ায় টানটান উত্তেজনা বিরাজ করছে। 

এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। আজ জমি বিবাদকে কেন্দ্র করেই রজনী দাস, সন্তোষ দাস, প্রীতুষ দাস ও বিলাসী দাসের উপর হামলা চালান বিকাশ দাস এবং ধীরেন্দ্র দাস। ওই হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন।

অভিযোগ, বিকাশ দাস এবং ধীরেন্দ্র দাস ইতিপূর্বেও অন্য একটি পরিবারের জমি অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন। এদিনের বিবাদের জেরে চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী ছুটে আসেন। তারা এসে দেখতে পান চারজন আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত তিনজনকে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করেন।

কিন্ত,  জিবি হাসপাতালে আসার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রজনী দাস। অপরদিকে প্রিতুষ দাস এবং বিলাসী দাসের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

ওই ঘটনায় পুলিশ মামলা নিয়েছে। অভিযুক্ত বিকাশ ও ধীরেন্দ্র দাস পলাতক বলে জানা গেছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top