News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest: শংসাপত্রের দাবিতে আবারও বিক্ষোভ টেট উত্তীর্ণদের
Image

Protest: শংসাপত্রের দাবিতে আবারও বিক্ষোভ টেট উত্তীর্ণদের

আগরতলা, ৫ মে : ২০২১ সালের টেট উত্তীর্ণরা শংসাপত্রের দাবিতে পুনরায় শিক্ষা ভবনে জড়ো হন বৃহস্পতিবার। তাদের বক্তব্য, ২০২১ সালের ডিসেম্বর মাসেই টিআরবিটি পরিচালিত টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু এতগুলো মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের শংসাপত্র প্রদান করা হচ্ছে না। যেখানে এখনো পর্যন্ত শংসাপত্র প্রদান করা হয়নি সেখানে কবে নাগাদ তাদের নিয়োগ করা হবে সেটাই প্রশ্ন টেট উত্তীর্ণদের।

এছাড়াও তারা বলেন, পার্শ্ববর্তী রাজ্য অসমে একই সময় টেট পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। ইতিমধ্যেই তাদের শংসাপত্র দিয়ে দেওয়া হয়েছে। এমনকি উত্তীর্ণরা চাকরিও পেয়ে গেছেন। সে ক্ষেত্রে ত্রিপুরায় কেন শংসাপত্রটিই দেওয়া হচ্ছে না, জবাব চেয়েছেন টেট উত্তীর্ণরা। 

উল্লেখ্য, গত এপ্রিল মাসেই শংসাপত্রের দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছিলেন টেট উত্তীর্ণরা। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, শংসাপত্র প্রদানের ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। বেশ কয়েক জন পরীক্ষার্থীর নামে ভুল রয়েছে শংসাপত্রে। তিনি আশ্বাস দিয়েছিলেন, সমস্ত ভুল সংশোধন করে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই উত্তীর্ণদের শংসাপত্র দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রথম সপ্তাহ প্রায় শেষের পথে চলে এলেও এখনো পর্যন্ত শংসাপত্র প্রদান সম্পর্কে দপ্তর সঠিক কিছু বলতে চাইছে না। ফলে ক্ষোভে ফুঁসছেন টেট উত্তীর্ণরা।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top