News Flash

  • Home
  • বিদেশ
  • ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার
Image

ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

পিয়ং ইয়াং, ৪ মে (হি. স.): মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে ফের অস্ত্র পরীক্ষার পথে হাঁটল উত্তর কোরিয়া। বুধবার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল কিম-জং-উনের দেশ। জাপানের প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, পারমাণবিক অস্ত্রধারী দেশটি অস্ত্র পরীক্ষার দ্রুত গতি অব্যাহত রেখেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও জাপান সাগরে একটি অজ্ঞাত মিসাইল উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।

গত কয়েক মাস ধরে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মাঝে আমেরিকার নৌসেনা বিশাল নৌহবর নিয়ে উপস্থিত হয় কোরিয়া পেনিনসুলার কাছে। চিনও তাদের নৌবহর নিয়ে তৈরি হয় দক্ষিণ চিন সাগরে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিভিন্ন দেশের তরফে উত্তর কোরিয়াকে বার বার সতর্ক করার সত্ত্বেও তারা পারমাণবিক অস্ত্র পরীক্ষা জারি রেখেছে।

Releated Posts

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026

বাংলাদেশে গুরুতর সাংবিধানিক সংকট চলছে: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেনেভা, ৫ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশ বর্তমানে একটি ‘গুরুতর সাংবিধানিক সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 5, 2026

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রীর পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে হামিদ বোভার্দ

তেহরান, ৫ অক্টোবর (আইএএনএস): ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top