News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশদ্রোহিতা মামলায় জামিন পেলেন নভনীত ও রবি, একাধিক শর্ত আরোপ আদালতের
Image

দেশদ্রোহিতা মামলায় জামিন পেলেন নভনীত ও রবি, একাধিক শর্ত আরোপ আদালতের

মুম্বই, ৪ মে (হি.স.) : শর্তসাপেক্ষে জামিন পেলেন মহারাষ্ট্রের সাংসদ নভনীত রাণা ও তাঁর স্বামী বিধায়ক রবি রাণা। দেশদ্রোহিতা মামলায় বুধবার বেশ কিছু শর্তে নভনীত ও রবিকে জামিন দিয়েছে মুম্বইয়ের দায়রা আদালত। নভনীত ও তাঁর স্বামীকে তদন্ত ও জিজ্ঞাসাবাদে সহযোগিতা করতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশকেও নির্দেশ দিয়েছে আদালত, আদালতের নির্দেশ অনুযায়ী, ২৪ ঘণ্টার আগাম নোটিশ জারি করতে হবে উভয়কে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনের বাড়ির হনূমান চালিশা পাঠ করার চেষ্টার জন্য নভনীত রাণা ও তাঁর স্বামী রবি রাণার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের হয়। অভিযোগ, তাঁরা সাম্প্রদায়িক হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন।

অবশেষে বুধবার ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে নভনীত রাণা ও তাঁর স্বামী রবি রাণাকে জামিন প্রদান করেছে মুম্বইয়ের দায়রা আদালত। একইসঙ্গে বেশি কিছু শর্ত আরোপ করেছে আদালত। নভনীত ও রবির আইনজীবী রিজওয়ান মার্চেন্ট জানিয়েছেন, “নভনীত ও রবিকে জামিন দিয়েছে আদালত। বেশি কিছু শর্ত আরোপ করা হয়েছে। তাঁদের তদন্ত ও জিজ্ঞাসাবাদে সহযোগিতা করতে বলা হয়েছে। তাঁদের ২৪ ঘণ্টার আগাম নোটিশ জারি করারও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।” আইনজীবী আরও জানিয়েছেন, “আরেকটি শর্ত হল প্রমাণ টেম্পারিং করা যাবে না। মিডিয়াকে কোনও রকম সাক্ষাৎকার দিতে পারবেন না তাঁরা।”

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top