News Flash

  • Home
  • দিনের খবর
  • উজ্জয়িনীর সেবাধাম আশ্রমে খাবারে বিষক্রিয়ায় মৃত দুই, অসুস্থ আরও ৪ জন
Image

উজ্জয়িনীর সেবাধাম আশ্রমে খাবারে বিষক্রিয়ায় মৃত দুই, অসুস্থ আরও ৪ জন

উজ্জয়িনী, ৪ মে (হি.স.): মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার আম্বোডিয়ার সেবাধাম আশ্রমে খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে প্রাণ হারালেন দু’জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪ জন। মৃতদেহের ময়নাতদন্ত ও ভিসেরার নমুনা সংগ্রহ করা হয়েছে। উজ্জয়িনীর জেলাশাসক আশিষ সিং জানিয়েছেন, রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ৬ জন। ওই ৬ জন আশ্রমেই থাকতেন, দু’জনকে ভর্তি করা হয় ইন্দোরের এম ওয়াই হ্যাসপাতালে ও বাকিদের চিকিৎসা শুরু হয় উজ্জয়িনীর হাসপাতালে। মৃতদের নাম-ওমর (২৩) ও লোকেশ (২৬)। তাঁরা আশ্রমের পুরুষ ওয়ার্ডে থাকতেন। সেবাধামের মুখপাত্র সচিন গোয়াল জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ৬ জন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে ও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশ্রমে প্রায় ৭৫০ জন থাকেন।

Releated Posts

বিহারের সব সরকারি হাসপাতালে বসবে সিসিটিভি, জাতীয় ও রাজ্য সড়কে মোতায়েন হবে ১০০ অ্যাম্বুল্যান্স: স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার

পাটনা, ১ জুলাই (আইএএনএস): সরকারি হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে একাধিক পদক্ষেপের ঘোষণা করলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার।…

ByByNews Desk Jul 1, 2026

সাহারানপুর থেকে ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা যোগীর, স্কুলছুটের হার কমার দাবি

লখনউ, ১ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার সাহারানপুর থেকে রাজ্যব্যাপী ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা…

ByByNews Desk Jul 1, 2026

পশ্চিমবঙ্গে ভুয়ো জাতিগত শংসাপত্র নেওয়া ও ইস্যুকারীদের গ্রেফতার করা হবে: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার অভিযোগ করেন, পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস…

ByBySandeep Biswas Jun 30, 2026

বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে পথে মারামারি, গ্রেফতার ৪ নেপালি নাগরিক

বেঙ্গালুরু, ৩০ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় চার নেপালি নাগরিককে…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top