News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Inaugurated : বামুটিয়ায় উদ্বোধন হলো গোল্ডেন বেকারি
Image

Inaugurated : বামুটিয়ায় উদ্বোধন হলো গোল্ডেন বেকারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ বামুটিয়ায় উদ্বোধন হলো গোল্ডেন বেকারি৷ সোমবার টিআইডিসি চেয়ারম্যান টিংকু রায় এবং বিধায়ক কৃষ্ণধন দাস এই বেকারির উদ্বোধন করেন৷ এলাকার তিনজন বেকার যুবক মিলে এই বেকারির ব্যবসা শুরু করেন৷

এদিন ফিতা কেটে এবং প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বেকারির উদ্বোধন হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে টিআইডিসির চেয়ারম্যান টিংকু রায় বেকারিতে উৎপন্ন খাদ্য সামগ্রী বাজারজাতকরণের ওপর বিশেষ গুরুত্ব দেন৷ তিনি পরামর্শ দেন যাতে করে পেকেটিং, মার্কেটিং এবং মেনুফেকচারিং এর দিকে বিশেষ নজর দেওয়া হয়৷

অন্যদিকে কৃষ্ণধন দাস এলাকার অন্যান্য বেকারদেরকেউ স্বাবলম্বন হওয়ার পথে উদ্যোগী হওয়ার আহ্বান করেন৷ এ বিষয়ে বলেন যারা কোন কিছু করতে চায়না তাদেরকে সরকারের পক্ষে কোনো কিছু করে দেওয়া সম্ভব নয়৷যে সমস্ত বেকার যুবক-যুবতী কিছু করতে চায় তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সরকার৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল কমার্সের ডাইরেক্টর স্বপ্ণা দেবনাথ, স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যরা৷

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top