News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছে পরিকাঠামো : অমিত শাহ
Image

Amit Shah: প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছে পরিকাঠামো : অমিত শাহ

বেঙ্গালুরু, ৩ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উচ্চশিক্ষার জন্য তৈরি করা হচ্ছে পরিকাঠামো। মঙ্গলবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বেঙ্গালুরুতে নৃপতুঙ্গা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পাশাপাশি বেঙ্গালুরু থেকে বেল্লারিতে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির উদ্বোধন করেছেন। কর্ণাটক পুলিশের স্মার্ট ই-বিট (ইলেক্ট্রনিক বিট) অ্যাপও চালু করেছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন নিজের বক্তৃতায় বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা উচ্চশিক্ষার জন্য পরিকাঠামো তৈরি করছি। ৭৫ বছরের যাত্রায়, দেশ অনেক গন্তব্য পেরিয়েছে, বর্তমানে আমরা এখানে দাঁড়িয়ে আছি।”

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। তিনি নিজের বক্তৃতায় বলেছেন, “আমরা ক্যাম্পাস ইন্টারভিউ এবং চাকরিতে গুরুত্ব দিয়েছি। আমাদের সরকার শিক্ষা, কর্মসংস্থান এবং ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই এদিন সকালে বেঙ্গালুরুর চালুক্য সার্কেলে বাসভেশ্বরের মূর্তিতে মাল্যদান করেন।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top