News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা মোদীর
Image

Narendra Modi: ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা মোদীর

নয়াদিল্লি, ৩ মে (হি. স.) : ইদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতেই জার্মানির বার্লিন থেকে ঈদ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের ‘স্বাস্থ্য ও সমৃদ্ধি’ সহ ‘সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বে’র কামনা করেছেন প্রধানমন্ত্রী। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘সবাইকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই শুভ উপলক্ষ্য আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে বাড়িয়ে তুলুক। সবাই সুস্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করুক।’

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু | ঈদের শুভেচ্ছা-বার্তায় মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করেছেন, ‘সমস্ত দেশবাসী, বিশেষ করে মুসলিম ভাই-বোনেদের ঈদ মুবারক। পবিত্র রমজান মাসের পর পালিত এই উৎসব সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি জোরদার করার একটি পবিত্র উপলক্ষ। এই পবিত্র উপলক্ষ্যে আসুন আমরা সবাই মানবতার সেবা এবং দরিদ্রদের জীবন উন্নত করার অঙ্গীকার করি।” উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু টুইট বার্তায় জানিয়েছেন, “ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা। ঈদের উৎসব ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি, পরোপকারীতা এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি উদযাপন।”

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top