News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Vaccine : ভারতে ১৮৯.১৭-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, কোভিড টেস্ট পুনরায় ৫-লক্ষের নীচেই
Image

Covid Vaccine : ভারতে ১৮৯.১৭-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, কোভিড টেস্ট পুনরায় ৫-লক্ষের নীচেই

নয়াদিল্লি, ১ মে (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৮৯.১৭-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২৫ লক্ষ ৯৫ হাজার ২৬৭ জন প্রাপক। ফলে ভারতে ১৮৯.১৭-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। রবিবার সকাল আটটা পর্যন্ত ১,৮৯,১৭,৬৯,৩৪৬ জনকে টিকা দেওয়া হয়েছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে ৫-লক্ষের নীচে নেমে এসেছে কোভিড-টেস্টের সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩০ এপ্রিল সারা দিনে ভারতে ৪,৭১,০৮৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৩.৭৯ কোটির ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৭১,০৮৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৩২৪ জন।

Releated Posts

সোমবতী অমাবস্যায় দেশজুড়ে পুণ্যস্নান, পবিত্র নদী ও তীর্থস্থানে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সোমবতী অমাবস্যা উপলক্ষে সোমবার দেশজুড়ে দেখা গেল গভীর ধর্মীয় ভক্তি ও আস্থার অনন্য ছবি।…

ByByNews Desk Jun 15, 2026

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top