News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister : ভারতের অগ্রগতিতে অভূতপূর্ব অবদান মহারাষ্ট্রের : প্রধানমন্ত্রী; গুজরাটেরও প্রগতি কামনা
Image

Prime Minister : ভারতের অগ্রগতিতে অভূতপূর্ব অবদান মহারাষ্ট্রের : প্রধানমন্ত্রী; গুজরাটেরও প্রগতি কামনা

নয়াদিল্লি, ১ মে (হি.স.): মহারাষ্ট্র দিবস উপলক্ষ্যে মহারাষ্ট্রের জনগণকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতের অগ্রগতিতে অভূতপূর্ব অবদান মহারাষ্ট্রের। এদিন গুজরাটেরও প্রতিষ্ঠা দিবস, আগামী দিনে প্রগতি করতে থাকুক গুজরাট, এই কামনা করেছেন প্রধানমন্ত্রী। রবিবার সকালে প্রথম টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “মহারাষ্ট্র দিবসে উপলক্ষ্যে মহারাষ্ট্রের জনগণকে শুভেচ্ছা। এই রাজ্য দেশের অগ্রগতিতে অভূতপূর্ব অবদান রেখেছে। রাজ্যের মানুষ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী। আমি মহারাষ্ট্রের জনগণের সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।”

এদিন অপর একটি টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “গুজরাটের প্রতিষ্ঠা দিবসে সেই রাজ্যের জনগণকে আমার শুভেচ্ছা। মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল এবং অন্যান্য অনেক মহানদের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে গুজরাটের জনগণ নিজেদের বিভিন্ন কৃতিত্বের জন্য ব্যাপকভাবে প্রশংসিত। গুজরাট ভবিষ্যতে উন্নতি করতে থাকুক এটাই কামনা করছি।”

Releated Posts

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top