News Flash

  • Home
  • দিনের খবর
  • Death : প্রাণ হারালেন আরও এক মহিলা, রামপুরহাটের বগটুই কাণ্ডে মৃত্যু বেড়ে ১০
Image

Death : প্রাণ হারালেন আরও এক মহিলা, রামপুরহাটের বগটুই কাণ্ডে মৃত্যু বেড়ে ১০

রামপুরহাট, ১ মে (হি.স.): জীবন-যুদ্ধের লড়াইয়ে হেরে গেলেন রামপুরহাটের আতাহারা বিবি। রবিবার সকালে আহতারা বিবির মৃত্যুর পর বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১০। দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালেই মৃত্যু হয়েছে আতাহারা বিবি নামে ওই মহিলার।

গত ২১ মার্চ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। সেই খুনের অব্যবহিত পরে বগটুই গ্রামের ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

পর দিন, অর্থাৎ, ২২ মার্চ সকালে আট জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। কয়েক দিন পর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয়। দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার মারা গেলেন আতাহারা বিবি। ফলে বগটুই-কাণ্ডে এক নাবালিকা, এক পুরুষ, আট মহিলা-সহ মোট ১০ জনের মৃত্যু হল।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top