News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ের করঙ্গীছড়া এসবি সুকলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা
Image

খোয়াইয়ের করঙ্গীছড়া এসবি সুকলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ খোয়াই মহকুমার করঙ্গী ছড়া সিনিয়র বেসিক সুকলে তালা ঝুলিয়ে দিলেন অবিভাবকরা৷ সংবাদ সূত্রে জানা গেছে শনিবার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার কথা ছিল৷ অনুযায়ী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বেশ কয়েকজন অভিভাবক বিদ্যালয় যান৷ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা বেলা সাড়ে দশটার মধ্যে সুকলে পৌঁছে গেলেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আসেন বেলা সাড়ে বারোটায়৷ তাতে অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ সময় মত শিক্ষক-শিক্ষিকারা সুকলে না আসায় ক্ষুব্দ অভিভাবকরা সুকলের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন৷ ঘটনার বিবরণে জানা যায় করুঙ্গী ছড়া সিনিয়র বেসিক সুকলের ছাত্র-ছাত্রীরা বেলা সাড়ে দশটার মধ্যে সুকলে পৌঁছে গেলেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কোন দিন বেলা সাড়ে বারোটার আগে সুকলে আসেন না৷ প্রতিদিন এই ছাত্রছাত্রীরা বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের এসব বিষয়ে জানাতো৷ অভিভাবকদের মধ্যে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছিল৷ শনিবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে৷ প্রচন্ড রোদের মধ্যে কোমলমতি ছাত্র ছাত্রীরা দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়৷ ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাড়িয়ে থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়ে৷ কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই শিক্ষকদের৷ স্বচক্ষে বিষয়টি প্রত্যক্ষ করার পর সুকল এর মূল ফটকে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হন৷ এ ব্যাপারে শিক্ষাদপর কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অভিভাবকদের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে৷ অভিভাবকরা সুকলের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয় শিক্ষকরা রীতিমতো বিপাকে পড়েন৷ অবশেষে অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে তারা আপাতত রেহাই পেয়েছেন বলে জানা গেছে৷ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল পরিণতি খুবই খারাপ হবে বলে অভিভাবকরা শিক্ষকদের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top