News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ধর্মনগর ক্রিকেটে জয়ী গোল্ডেন ভ্যালি, ম্যাচের সেরা শিবার্ঘ্য
Image

Cricket : ধর্মনগর ক্রিকেটে জয়ী গোল্ডেন ভ্যালি, ম্যাচের সেরা শিবার্ঘ্য

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।। ধর্মনগরের ক্রিকেট টুর্নামেন্ট জমজমাট পর্যায়ে। লো স্কোরিং ম্যাচে জয় পেলো গোল্ডেন ভ্যালি স্কুল। ৪ উইকেটে পরাজিত করলো নর্থ পয়েন্ট স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। শুক্রবার বি বি আই মাঠে হয় ম্যাচটি। তাতে নর্থ পয়েন্ট স্কুলের গড়া ৭৮ রানের জবাবে গোল্ডেন ভ্যালি স্কুল ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে গোল্ডেন ভ্যালি স্কুলের বোলারদের আটোসাটো বোলিংয়ে নর্থ পয়েন্ট স্কুল মাত্র ৭৮ রান করতে সক্ষম হয়। ৫ নম্বরে ব্যাট করতে নেমে সোমশুভ্র দে যদি কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে না পারতো তাহলে নর্থ পয়েন্ট স্কুলের স্কোর ৪০ রানের গন্ডি পার হতো কীনা তা নিয়েও সন্দেহ দেখা দিতো। সোমশুভ্র ৪৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ রান করে। এছাড়া বর্ষন দেব ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। গোল্ডেন ভ্যালি স্কুলের পক্ষে শিবার্ঘ্য কর (‌৩/‌১৯),শিব প্রসাদ দেবনাথ (‌৩/‌২৮),রৌনক নাথ (‌২/‌১১)‌ এবং  কিঙ্কর বরুয়া (‌২/‌১৯) সফল বোলার।‌

জবাবে খেলতে নেমে ১৫.‌৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দল সর্বোচ্চ ৩০ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে শিব প্রসাদ দেবনাথ ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং শিবার্ঘ্য‌‌ কর ৩০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। নর্থ পয়েন্ট স্কুলের পক্ষে সোমশুভ্র দে (‌৩/‌২৪) সফল বোলার।‌ ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে বিজয়ী দলের শিবার্ঘ্য কর।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top