News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শান্তিরবাজারে ক্রিকেট : ‌বিশ্বনাথনের ব্যাটিংয়ে জয়ী ব্রু জোয়াইন মথৌ
Image

Cricket : শান্তিরবাজারে ক্রিকেট : ‌বিশ্বনাথনের ব্যাটিংয়ে জয়ী ব্রু জোয়াইন মথৌ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।। শান্তিরবাজারে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে আজ যেন ব্যাটিং তান্ডব। এন বিশ্বনাথন দেওয়ানের। ডান হাতি ওই ব্যাটসম্যানটির ব্যাটিং তান্ডবে সহজ জয় পেলো ব্রু জোয়াইন মথৌ দল। ১২৫ রানে পরাজিত করলো তুইকর্মু যুব ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। শুক্রবার বাইখোড়া স্কুল মাঠে ব্রু জোয়াইন মথৌ দলের গড়া ২৯২ রানের জবাবে তুইকর্মু ক্লাব ১৬৭ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের বিশ্বনাথন ১১০ রান করেন।

সকালে টসে জয়লাভ করে ব্রু জোয়াইন মথৌ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯২ রান করে। দল যখন ১১৫ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিলো তখনই বিশ্বনাথনের চওড়া ব্যাট প্রতিরোধ গড়ে তুলেন। ৭ নম্বরে ব্যাট করতে নেমে শুধু ঝড়ো শতরান করেননি দলকে বড় স্কোর গড়াতেও মূখ্য ভূমিকা নেন বিশ্বনাথন। ডান হাতি ওই ব্যাটসম্যানটি ৭৫ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১০ রান করেন। এছাড়া দলের পক্ষে ইভান রিয়াং ৫২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, উমেশ রিয়াং ৫৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, মার্কিন রিয়াং ২৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৬ রান। তুইকর্মু যুব ক্লাবের পক্ষে প্রীতম গারু (‌৩/‌৫৬) এবং জীতেন্দ্র রিয়াং (‌২/‌৬০) সফল বোলার।

জবাবে কেলতে নেমে তুইকর্মু যুব ক্লাব ৩৩.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শুভঙ্কর রিয়াং ১২ বল খেলে ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌২৭,ইংল্যান্ড রিয়াং ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪, উদীনা মগ ১২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১,সঞ্জীৎ দেববর্মা ১২বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭, জীবন্ত লাল রিয়াং ২৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং জীতেন্দ্র রিয়াং ১৪ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ (‌অপ:‌) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। ব্রু জোয়াইন মথৌ দলের পক্ষে ইভান রিয়াং (‌৩/‌২৮) এবং ডেভিড রিয়াং (‌২/‌৩২) সফল বোলার। 

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top