News Flash

  • Home
  • দেশ
  • Protest : গরমের ছুটির ঘোষণার প্রতিবাদ সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির
Image

Protest : গরমের ছুটির ঘোষণার প্রতিবাদ সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির

কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গরমের ছুটির ঘোষণার প্রতিবাদ করল সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আবুটা)।

‘আবুটা’-র সাধারণ সম্পাদক গৌতম মাইতি বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “সরকারি – বেসরকারি অফিস, আইন আদালত সব খোলা। কিন্তু গরমের অজুহাতে রাজ্য সরকার কলেজ – বিশ্ববিদ্যালয়গুলোতে একতরফাভাবে ছুটি ঘোষণা করে দিল। করোনা জনিত পরিস্থিতির জন্য পঠন পাঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে! সবে যখন

কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাভাবিক পঠন – পাঠনের পরিস্থিতি ফিরে এসেছে, তখনই সরকার অবাধে ছুটি ঘোষণা করে দিল! কলেজ-বিশ্ববিদ্যালয়ে এখন পরীক্ষার মরশুম। এ – সময়ে অবাধে ছুটি ঘোষণা করে দিলে উচ্চ শিক্ষা ব্যবস্থা সামগ্রিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়বে! আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ করলাম শিক্ষা সংক্রান্ত একটি বিশেষায়িত ক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছেন স্বয়ং রাজ্যর মুখ্যমন্ত্রী! স্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষা সংক্রান্ত জটিলতাগুলো সম্পর্কে কোনও রকম আলোচনা না করেই জনসমক্ষে তিনি ছুটির সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন!

আবুটা শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের এ – ধরণের হস্তক্ষেপ ও পপুলিস্ট সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছে, এবং শিক্ষার স্বার্থে, ছাত্র স্বার্থে এবং সামগ্রিক জনস্বার্থে অবিলম্বে এই ছুটি ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top