News Flash

  • Home
  • প্রধান খবর
  • J P Nadda: দিল্লিতে মধ্যপ্রদেশ বিজেপির কোর গ্রুপের বৈঠকে দলের সভাপতি নড্ডা
Image

J P Nadda: দিল্লিতে মধ্যপ্রদেশ বিজেপির কোর গ্রুপের বৈঠকে দলের সভাপতি নড্ডা

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : বৃহস্পতিবার দিল্লিতে মধ্যপ্রদেশ বিজেপির কোর গ্রুপের বৈঠকে সভাপতিত্ব করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্য সভাপতি ভিডি শর্মা, স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে এই বৈঠক বলে জানা গিয়েছে। বৈঠকে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যপ্রদেশ সরকারের কার্যকারিতা নিয়েও একটি সমালোচনামূলক মূল্যায়নে বিস্তারিত আলোচনা করা হবে বলেও সূত্র জানিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ২৩ এপ্রিল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। দুই নেতার মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে আলোচনা হয়। চৌহান রাজ্যে উন্নয়নমূলক কাজের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top