News Flash

Image

LIC IPO : আইপিও ঘোষণা করল এলআইসি

নয়া দিল্লি, ২৭ এপ্রিল (হি. স.) : বুধবার ভারতীয় জীবন বিমা নিগম ঘোষণা করল ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও।

জীবন বিমার প্রতিটি শেয়ারের দাম ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা। শেয়ার বাজারে আসবে ৪ মে। শেয়ার বিক্রি বন্ধ হবে ৯ মে। সংস্থা তাদের কর্মীদের জন্য ১০ শতাংশ শেয়ার সংরক্ষিত রেখেছে। অন্যদিকে সংস্থার ৩.৫ শতাংশ শেয়ার সরকার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সরকারে হাতে থাকা ২১ হাজার কোটি টাকার শেয়ারও বিক্রি হতে চলেছে।

এলআইসির চেয়ারম্যান এমআর কুমার বুধবার এ কথা জানিয়ে বলেন, ‘শেয়ার কেনার সময় অবশ্যই দাখিল করতে হবে প্যান নম্বর। ’ সংস্থার পলিসি হোল্ডার এবং কর্মীদের শেয়ার কেনার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। পলিসি হোল্ডারদের ক্ষেত্রে ছাড়ের পরিমাণ প্রতি শেয়ারে ৬০ টাকা। কর্মী এবং খুচরো বিনিয়োগকারীদের ক্ষেত্রে শেয়ার পিছু ৪০ টাকা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পেটিএম আইপিও দেশে সব চেয়ে বড় আইপিও। দ্বিতীয়স্থানে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার পরেই রিলায়্যান্স পাওয়ার।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top