News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: জ্বালানি তেলের ওপর ভ্যাট কমিয়ে ‘স্বস্তি’ দিন সাধারণ মানুষকে, অনুরোধ স্বয়ং প্রধানমন্ত্রীর
Image

Narendra Modi: জ্বালানি তেলের ওপর ভ্যাট কমিয়ে ‘স্বস্তি’ দিন সাধারণ মানুষকে, অনুরোধ স্বয়ং প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আর্থিক দুরাবস্থার মধ্যে দিন কাটছে মধ্যবিত্তের। এবার পেট্রোল ও ডিজেলের ওপর থেকে ভ্যাট কমানোর জন্য পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে অনুরোধ জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে প্রতিটি রাজ্যই অ-বিজেপি শাসিত। কোভিড-পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “কেন্দ্রের কথায় মান্যতা দিয়ে কিছু রাজ্য পেট্রোপণ্যে ভ্যাট কমিয়ে মানুষের সুবিধা করেছে। কিন্তু আমি জানি না পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরল, অন্ধ্রপ্রদেশ কেন এই ভ্যাট কমায়নি।’’ তবে তিনি কারও সমালোচনা করার জন্য এই কথা বলছেন না বলেও উল্লেখ করেন মোদী।

প্রধানমন্ত্রী বলেছেন, আমি আশা করছি নভেম্বরে যা করার কথা ছিল, এখন তা করে সাধারণ নাগরিকদের সুবিধা প্রদান করুন। বিভিন্ন রাজ্যে ভ্যাট কমানোয় পেট্রোলের লিটার প্রতি দামেরও উল্লেখ করেন মোদী। সেই সময়েই জানান, কলকাতায় দর ১১৫ টাকার আশপাশে আর কাছের রাজ্য উত্তর প্রদেশের রাজধানী লখনউতে ১০৫ টাকার আশপাশে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশবাসীকে সুবিধা দিতে গত নভেম্বর মাসে আন্তঃশুল্ক কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। তখনই রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছিল, তারাও যেন কর কমায়। কিন্তু কিছু রাজ্য কেন্দ্রের সেই কথা শুনে ভ্যাট কমালেও অনেক রাজ্যই তা করেনি। কোনও না কোনও কারণ দেখানো হয়েছে। এখন সেই সব রাজ্যকে অনুরোধ করছি গত ছ’মাস আগেই যেটা করার ছিল সেটা এখন করে মানুষের সুবিধা করে দেওয়া হোক।’’

Releated Posts

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026

পাকিস্তানে লস্কর-ই-তৈবার ব্যাপক বিস্তার, মার্কাজ ঘিরে বাড়ছে তৎপরতা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তানজুড়ে বড়সড় সম্প্রসারণ অভিযান শুরু করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সংগৃহীত তথ্য…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top