News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: কোভিড নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, মোদী বললেন টিকাই প্রতিরোধের উপায়
Image

Narendra Modi: কোভিড নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, মোদী বললেন টিকাই প্রতিরোধের উপায়

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): করোনা-পরিস্থিতি নিয়ে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দুপুর বারোটা নাগাদ ভার্চুয়ালি দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এদিনের বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীই করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জানান, করোনার বিপদ এখনও কেটে যায়নি। মোদী বলেন, ওমিক্রন এবং এর নয়া রূপগুলি ইউরোপে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে তা সারা বিশ্ব দেখেছে। ভারতে তুলনামূলক ভাবে পরিস্থিতি সামলে নিলেও কিছু কিছু রাজ্যে করোনার সংক্রমণ আবার বাড়ছে। তাই নতুন করে সাবধানতা অবলম্বন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত ২ বছরে করোনা নিয়ে এটি আমাদের ২৪ তম বৈঠক। করোনার সময় কেন্দ্র এবং রাজ্যগুলি যেভাবে একসঙ্গে কাজ করেছে, তা করোনার বিরুদ্ধে দেশের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের দেশে দীর্ঘ সময় পর স্কুল খুলেছে, করোনার সংক্ৰমণ নতুন করে বাড়তে থাকায় পরিজনরা চিন্তিত। কিন্তু, আনন্দের বিষয় হল অধিকাংশ বাচ্চারাই ভ্যাকসিনের কবচ পেয়েছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “যত দ্রুত সম্ভব সমস্ত যোগ্য শিশুদের টিকা দেওয়া আমাদের অগ্রাধিকার। এ জন্য আগের মতোই স্কুলগুলিতে বিশেষ অভিযান চালাতে হবে। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে, আমাদেরও তা নিশ্চিত করতে হবে।”

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা ক্রমাগত জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাঁদের পরামর্শ নিয়ে আমাদের কাজ করতে হবে প্রি-এমপটিভ, প্রো-অ্যাকটিভ এবং সম্মিলিত পন্থা নিয়ে। শুধুতে সংক্রমণ রুখে দেওয়া আগেও আমাদের অগ্রাধিকার ছিল, এখনও তাই রয়েছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারতের ৯৬ শতাংশ বয়স্ক মানুষদের করোনার প্রথম টিকা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে টিকাই করোনা প্রতিরোধের এক মাত্র উপায়।” এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন।

Releated Posts

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু

বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top