News Flash

  • Home
  • দেশ
  • Fire: দিল্লির ভালসওয়া ডাম্প ইয়ার্ডে রাতভর আগুন, ধোঁয়ায় শ্বাসকষ্ট স্থানীয়দের
Image

Fire: দিল্লির ভালসওয়া ডাম্প ইয়ার্ডে রাতভর আগুন, ধোঁয়ায় শ্বাসকষ্ট স্থানীয়দের

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): ভয়াবহ আগুন লাগল দিল্লির ভালসওয়া ডাম্প ইয়ার্ডে (যে স্থানে আবর্জনা ফেলা হয়)। মঙ্গলবার গভীর রাতে ভালসওয়া ডাম্প ইয়ার্ডে আগুন লাগে, আবর্জনার স্তুপে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন। আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে দমকল কর্মীদের সারারাতের প্রচেষ্টার পর বুধবার সকালে আগুন আয়ত্তে আসে।

এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে, কালো ধোঁয়ায় দূষিত হয়ে ওঠে ওই এলাকা। স্থানীয় বাসিন্দাদের চোখ জ্বালা করতে থাকে, অনেকেই শ্বাসকষ্ট অনুভব করেন। ভালসওয়া ডাম্প ইয়ার্ডের কাছে বসবাসকারী কিছু মানুষ জানিয়েছেন, ধোঁয়ার কারণে আমরা ঠিকমতো শ্বাস নিতে পারছি না, দেখতেও সমস্যা হচ্ছে। এই ডাম্প ইয়ার্ডের অবস্থা সম্পর্কে সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top