News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ফিজি-তে শিশুদের হার্ট হাসপাতালের উদঘাটন, মোদী বললেন নিজ দায়িত্ব পালন করেছে ভারত
Image

Narendra Modi: ফিজি-তে শিশুদের হার্ট হাসপাতালের উদঘাটন, মোদী বললেন নিজ দায়িত্ব পালন করেছে ভারত

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ফিজিতে উদঘাটন হল শ্রী সত্য সাই সঞ্জীবনী চিলড্রেনস হার্ট হাসপাতালের। বুধবার ফিজি-তে শিশুদের হার্ট হাসপাতালের উদঘাটন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ভারত নিজ দায়িত্ব পালন করেছে।” মোদীর কথায়, আমাদের ঐতিহ্য দুই দেশকে সংযুক্ত করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, “ফিজিতে শ্রী সত্য সাই সঞ্জীবনী চিলড্রেনস হার্ট হাসপাতালের উদঘাটন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ফিজি-র প্রধানমন্ত্রী এবং ফিজি-র জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি।”

নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, “শিশুদের এই হার্ট হাসপাতাল আমাদের ঐতিহ্যবাহী সম্পর্কের প্রতীক এবং ভারত ও ফিজির যৌথ যাত্রার আরেকটি নতুন অধ্যায়। আমাকে বলা হয়েছে, চিলড্রেনস হার্ট হাসপাতাল শুধুমাত্র ফিজিতে নয় সমগ্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম চিলড্রেন হার্ট হাসপাতাল।” প্রধানমন্ত্রী বলেছেন, “মানুষের সেবা, জীবের কল্যাণই আমাদের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যের ওপর ভিত্তি করেই ভারত এবং ফিজির সাধারণ ঐতিহ্য দাঁড়িয়ে রয়েছে। এই আদর্শ অনুসরণ করে ভারত করোনা মহামারীর মতো কঠিন সময়েও নিজ দায়িত্ব পালন করেছে।”

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top