News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ২০২২-এ প্রথম বিদেশ সফর, ২-৪ মে জার্মানি-সহ ৩ দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ২০২২-এ প্রথম বিদেশ সফর, ২-৪ মে জার্মানি-সহ ৩ দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): আগামী মে মাসে ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২ থেকে ৪ মে জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালে এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। বুধবার ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ থেকে ৪ মে জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জার্মানির রাজধানী বার্লিনে গিয়ে জার্মানির ফেডারেল চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ভারত-জার্মানি আন্তঃসরকারি পরামর্শের (আইজিসি) ষষ্ঠতম সংস্করণের সহ-সভাপতিত্ব করবেন এই দুই নেতা। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, জার্মানি সফর শেষে, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের আমন্ত্রণে কোপেনহেগেনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডেনমার্ক আয়োজিত দ্বিতীয় ভারত-নর্ডিক সামিটেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরের একেবারে অন্তিম পর্যায়ে, ৪ মে প্যারিসে সংক্ষিপ্ত যাত্রা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করবেন।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top