News Flash

  • Home
  • প্রধান খবর
  • থাঞ্জাভুরে বৈদ্যুতিক তারের সংস্পর্শে মন্দিরের রথ; বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১, অসুস্থ ১৪ জন
Image

থাঞ্জাভুরে বৈদ্যুতিক তারের সংস্পর্শে মন্দিরের রথ; বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১, অসুস্থ ১৪ জন

থাঞ্জাভুর, ২৭ এপ্রিল (হি.স.): উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেল বিষাদে। তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায় রথ উৎসব চলাকালীন বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে একটি মন্দিরের রথ। রথের সংস্পর্শে যাঁরা যাঁরা ছিলেন সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন, তাঁদের মধ্যে দু’টি শিশু-সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ১৪ জনকে অসুস্থ ও আহত অবস্থায় থাঞ্জাভুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোররাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে থাঞ্জাভুর জেলার কালিমেদুতে, রথ উৎসব উপলক্ষ্যে এদিন ভোররাতে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন বহু মানুষ। মন্দিরের রথ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ভক্তরা। আচমকাই উপর থেকে যাওয়া উচ্চ বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যায় রথটি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের এবং অসুস্থ হয়েছেন কমপক্ষে ১৪ জন। তিরুচিরাপল্লির (সেন্ট্রাল জোন) ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ভি বালাকৃষ্ণণ জানিয়েছেন, মন্দিরের রথ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।

Releated Posts

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026

সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top