News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mask : দিল্লির পর এবার মাস্ক বাধ্যতামূলক কর্ণাটক ও ছত্রিশগড়ে
Image

Mask : দিল্লির পর এবার মাস্ক বাধ্যতামূলক কর্ণাটক ও ছত্রিশগড়ে

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি. স.) : কিছুদিন ধরেই দেশে বাড়ছে করোনার সংক্রমণ। দেশের সার্বিক করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। দিল্লির পর এবার মাস্ক বাধ্যতামূলক করা হল কর্ণাটক ও ছত্রিশগড় রাজ্যে।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে রাজধানী দিল্লিতে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হলেন ১০১১ জন, মৃত্যু ঘটেছে ১ জনের। এই পরিস্থিতিতে দিল্লিতে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। আগামীকাল করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। বৈঠকের আগেই গতকাল চন্ডিগড়ে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। এবার মাস্ক বাধ্যতামূলক হল কর্ণাটক, ছত্রিশগড়ে। করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে এই দুই রাজ্য ব্যাপক ভাবে বিপর্যস্ত হয়েছিল। তাই চতুর্থ ঢেউ আসার আগে থেকেই সতর্ক পদক্ষেপ নিতে চলেছে এই দুই রাজ্য।

প্রসঙ্গত, দিল্লিতে মাস্ক বিধি শিথিল করে দেওয়ার কিছুদিনের মধ্যেই সংক্রমণ বাড়তে শুরু করে। বেশ কিছু স্কুলের পড়ুয়াদের মধ্যেও সংক্রমণ দেখা যায়। এরপর থেকেই মাস্ক ফিরিয়ে আনার ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয়েছিল। সম্প্রতি দিল্লিতে সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে উদ্বেগের ছায়া দেখছেন বিশেষজ্ঞরা। দিল্লির পর এবার কর্নাটক, ছত্রিশগড়ে মাস্ক বাধ্যতামূলক করা হলো।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top