News Flash

  • Home
  • প্রধান খবর
  • Congress: কংগ্রেসের প্রয়োজন বলিষ্ঠ নেতৃত্ব, যোগদানের প্রস্তাব ফিরিয়ে টুইট প্রশান্তের
Image

Congress: কংগ্রেসের প্রয়োজন বলিষ্ঠ নেতৃত্ব, যোগদানের প্রস্তাব ফিরিয়ে টুইট প্রশান্তের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার প্রশান্ত কিশোর নিজেই টুইট করে লিখেছেন, ‘কংগ্রেসে যোগদানের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম। আমার বিনীত মতামত, গঠনমূলক সংস্কারের মাধ্যমে অন্তর্নিহিত কাঠামোগত সমস্যার সমাধানের জন্য আমার চেয়েও বেশি দলের প্রয়োজন বলিষ্ঠ নেতৃত্ব এবং সম্মিলিত সদিচ্ছার।’

প্রশান্ত কিশোর যে কংগ্রেসে যোগদানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তা এদিন প্রথমে জানান কংগ্রেস নেতা রণদীপ সিং সুরেজওয়ালা। সুরজেওয়ালা টুইটারে লেখেন, ‘প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা এবং তাঁর উপস্থাপনার পর কংগ্রেস সভানেত্রী একটি বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছেন। তাঁকে দলে আমন্ত্রণ জানানোর আবেদন জানানো হলেও তা তিনি প্রত্যাখ্যান করেছেন। আমরা দলের জন্য তাঁর প্রচেষ্টা এবং পরামর্শকে ধন্যবাদ জানাচ্ছি।’ এরপরই প্রশান্ত কিশোর টুইট করে জানান, আমাকে নয় কংগ্রেসের প্রয়োজন বলিষ্ঠ নেতৃত্ব এবং সম্মিলিত সদিচ্ছার।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top