News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire: শ্রীনগরে বিধ্বংসী আগুনে পুড়ল ৭টি বাড়ি, গৃহহীন ১০টি পরিবার
Image

Fire: শ্রীনগরে বিধ্বংসী আগুনে পুড়ল ৭টি বাড়ি, গৃহহীন ১০টি পরিবার

শ্রীনগর, ২৩ এপ্রিল (হি.স.): শ্রীনগরের নামচাবাল এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৭টি বাড়ি। গৃহহীন হয়ে পড়ল ১০টি পরিবার। শুক্রবার রাত ১০.২০ মিনিট নাগাদ নামচাবাল এলাকার বাসিন্দা মহম্মদ রফিক মীর নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ৬টি বাড়িতে। দমকলে খবর দেওয়া হয় রাত ১১.১০ মিনিট নাগাদ, দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় ১১.২০ মিনিট নাগাদ। ততক্ষণে ৭টি বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে ৭টি বাড়ি। দমকলের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর শনিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুনে সবকিছু হারিয়ে এখন অসহায় মহম্মদ আশরাফ মীর, মহম্মদ শফী মীর, ওয়াইস আহমেদ মীর, মহম্মদ রফিক মীর. আর্সলান আহমেদ কার, পারভীনা, তৌসিফ আহমেদ কুমার, ওয়াসিম আহমেদ ও রামিজ আহমেদ। আগুনে জালাল উদ্দিন দার ও মহম্মদ আমিন দারের বাড়িও পুড়ে গিয়েছে। গৃহহীন হয়ে পড়েছে ১০টি পরিবার। প্রশাসনের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন তাঁরা।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top