News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Warning : ত্রিপুরায় চার জেলায় ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাতের পূর্বাভাষ, সতর্কতা জারি
Image

Warning : ত্রিপুরায় চার জেলায় ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাতের পূর্বাভাষ, সতর্কতা জারি

আগরতলা, ২২ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রচন্ড গতিতে ঝড়ের সাথে বজ্রপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাতে, ত্রিপুরায় ৪টি জেলায় তার মারাত্মক প্রভাব পড়বে বলে আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে।

আজ সন্ধ্যায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে ধলাই, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরার বেশিরভাগ স্থানে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হওয়া বইবে। সাথে বজ্রপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

এ-বিষয়ে ত্রিপুরা রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিক ড. শরৎ দাস বলেন, প্রাক বর্ষা ঋতুতে এমন আবহাওয়া খুবই স্বাভাবিক। বৃষ্টিপাতের সাথে ঝড়ো এবং বজ্রপাত অস্বাভাবিক কিছুই নয়। এ-বিষয়ে ত্রিপুরায় সমস্ত জেলা শাসকদের অবগত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা তাঁরাই গ্রহণ করবেন। তবে, ভয়ের কোন কারণ নেই, অভয় দিয়ে বলেন তিনি।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top