News Flash

  • Home
  • দিনের খবর
  • AAP Government: ফের বাড়ছে করোনা, পঞ্জাবে মাস্ক বাধ্যতামূলক করল আপ সরকার
Image

AAP Government: ফের বাড়ছে করোনা, পঞ্জাবে মাস্ক বাধ্যতামূলক করল আপ সরকার

চণ্ডীগড়, ২১ এপ্রিল (হি.স.) : দিল্লির পর এবার পঞ্জাবে মাস্ক বাধ্যতামূলক করল আপ সরকার। এক নির্দেশিকায় পঞ্জাব সরকারের প্রিন্সিপাল সেক্রেটরি অনুরাগ ভর্মা জানিয়েছেন, বাস-ট্রেন-ট্যাক্সি-বিমানে মাস্ক পরা আবার বাধ্যতামূলক হচ্ছে। মাস্ক পরতে হবে সিনেমা হল, শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোরেও। স্কুল, কলেজে, অফিসে এবং যে কোনও ইন্ডোর সভাতেও মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না।

করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন। দিল্লির আপ সরকার ইতিমধ্যেই রাজধানীতে মাস্ক বাধ্যতামূলক করে দিয়েছে। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। পঞ্জাব সরকার এখনও জরিমানা ধার্য করার কথা বলেনি। তবে সরকারি সূত্রের খবর, তারাও অচিরে ওই পথেই হাঁটতে চলেছে।ইতিমধ্যেই দিল্লিতে বেশ কিছু স্কুলে পড়ুয়ারা করোনায় আক্রান্ত হয়েছে। সেই কারণেই রাজধানীতে মাস্ক পরার ক্ষেত্রে আবারও কড়াকড়ি শুরু হয়েছে। তবে স্কুল-কলেজে ক্লাস বন্ধ করার মত পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে দিল্লির আপ সরকারের দাবি। বলা হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্কের পাশাপাশি স্যানিটাইজেশন এবং দূরত্ববিধি মেনে চলতে হবে। অফিস কাছারিতেও একই ধরণের নিয়ম চালু করা হয়েছে। সূত্রের খবর, দিল্লি সরকারের পরামর্শেই পঞ্জাবের আপ সরকারও একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রথম ধাপ হল মাস্ক বাধ্যতামূলক করা। পঞ্জাব সরকারের এক মুখপাত্র জানান, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এখনও পর্যন্ত অবস্থা আয়ত্তের মধ্যেই রয়েছে।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top