News Flash

  • Home
  • দিনের খবর
  • Congress: জাহাঙ্গীরপুরীতে পৌঁছল কংগ্রেসের প্রতিনিধি দল
Image

Congress: জাহাঙ্গীরপুরীতে পৌঁছল কংগ্রেসের প্রতিনিধি দল

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.) : দিল্লির জাহাঙ্গীরপুরীতে গতকালের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় ​​মাকেন সহ কংগ্রেস নেতাদের একটি দল দিল্লির জাহাঙ্গীরপুরীতে পৌঁছেছে। প্রতিনিধি দল দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে একটি প্রতিবেদন জমা দেবে বলে জানা গিয়েছে।

​​মাকেন সাংবাদিকদের বলেন, “আমরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে জাহাঙ্গীরপুরীতে এসেছি। পুলিশ সহযোগিতা করেছে। আমরা এখানে জনগণকে বলতে এসেছি যে এটিকে ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়।” প্রতিনিধি দলের সদস্য কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ী বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে পরে সোনিয়া গান্ধীর কাছে রিপোর্ট জমা দেব।”
প্রাক্তন কংগ্রেস বিধায়ক হরি শঙ্কর গুপ্ত বলেন, পুলিশের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া হয়েছিল। আমরা এখানে শান্তি বিঘ্নিত করতে চাই না, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করতে চাই।ইতিমধ্যে, তৃণমূল কংগ্রেসও শুক্রবার একটি ফ্যাক্ট-ফাইন্ডিং দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল হনুমান জয়ন্তীর মিছিলে জাহাঙ্গীরপুরীতে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনা ঘটে। এ ঘটনায় আটজন পুলিশ ও একজন সাধারণ নাগরিকসহ নয়জন আহত হয়েছেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top