News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter: বারামুল্লায় এনকাউন্টার; জঙ্গিদের গুলিতে জখম ৩ জন সৈনিক ও একজন সাধারণ নাগরিক
Image

Encounter: বারামুল্লায় এনকাউন্টার; জঙ্গিদের গুলিতে জখম ৩ জন সৈনিক ও একজন সাধারণ নাগরিক

শ্রীনগর, ২১ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছেন ৩ সেনা জওয়ান। গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে আহত হয়েছেন একজন সাধারণ নাগরিকও। তবে, কারও অবস্থা সঙ্কটজনক নয় বলেই জানা গিয়েছে। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার কুঞ্জের কাছে মালওয়ান এলাকার ঘটনা। ওই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে খবর পাওয়ার পর বৃহস্পতিবার ভোররাতে কুঞ্জের কাছে মালওয়ান এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তখনই ৩ জন সেনা জওয়ান আহত হয়েছেন। এছাড়াও একজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, অভিযান জারি রয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top